কিছু খুঁজছি, তাহলে এখানে।

এম.এস. এক্সেস প্রশ্ন উত্তর অনুশীলনী ০৭

অতি সংক্ষেপে উত্তর দাওঃ

০১। ডাটাবেজ (Database) কাকে বলে?

উত্তর: ডাটা (Data) শব্দের অর্থ উপাত্ত এবং বেজ (Base) শব্দের অর্থ ঘাটি বা সমাবেশ। ডাটাবেজ হচ্ছে সম্পর্কিত বিষয়ের ব্যপক উপাত্তের ঘাটি বা সমাবেশ।

০২। মাইক্রোসফট একসেস কি?
উত্তর:
মাইক্রোসফ্ট এক্সেস হচ্ছে একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেস কে আমরা Data Base Management System (DBMS) বলে থাকি.

০৩। MS Access program এ export এর কাজ কী?

উত্তর: এমএস এক্সেস হতে ডাটা কপি করা। export এর সাহায্যে এক্সেস হতে ডাটা অন্য প্রোগ্রামে যেমন এক্সেল এ নিয়ে যাওয়া যায়।

০৪। Primary key  বলতে কী বোঝায় ?

উত্তর: যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ড কে আলাদা ভাবে (ইউনিক) সনাক্ত করা যায় তাকে প্রাইমারী কী ফিল্ড বলে।

০৫। ফরেন ‘কী’ (Foreign key) বলতে কী বোঝায়?

উত্তর: যদি ডেটাবেজের একটি টেবিলের প্রাইমারী কী অন্য টেবিলের সাধারন কী হিসেবে ব্যবহৃত হয় তখন ফরেন কী বলে।

০৬। দুটি Database software – এর নাম লেখ ।

উত্তর: M.S Access, Oracle, Dbase, MySQL ইত্যাদি।  

০৭। ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?

উত্তর: ডেটা, রেকর্ড, ফিল্ড।

০৮। File ও Record –এর মাঝে ১ ‍টি পার্থক্য লেখ ।

উত্তর: ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের ভান্ডার। অপরদিকে টেবিলের প্রতিটি সারির উপাত্তের সম্মেলন হচ্ছে রেকর্ড, রেকর্ড হচ্ছে মূলত তথ্য।

০৭। Table merge করা বলতে কী বোঝায়?

উত্তর: দুই বা তার অধিক টেবিল কে এক টেবিলে পরিনত করাকে মার্জ টেবিলে বলে।

০৮। SQL – এর মূল তিনটি ক্লোজ লেখ ।

উত্তর: মূল তিনটি ক্লোজ হলো- (i) SELECT (ii)FROM (iii)WHERE

০৯। MS – Access – এ (Query) ক্যুয়েরি কেন ব্যবহৃত হয়?

উত্তর: টেবিলে সংরক্ষিত বিপুল পরিমান ডেটা হতে কাঙ্খিত ডেটা খুজে বের করার নিয়মকে কুয়েরী বলে।

১০। ডেটা বেজের রেকর্ড মুছে ফেলা যায় কিভাবে?

উত্তর: ক) রেকর্ড সিলেক্ট খ) রাইট ক্লিক গ) ক্লিক Delete রেকর্ড ঘ) ক্লিক Yes

১১। ডেটা এপ্লিকেশন সফটওয়্যার কি।
উত্তর:
যে সফটওয়্যার ব্যবহার করে ডাটা ম্যানেজ করা যায় তাকে ডেটা এপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন এম. এস. এক্সেস।

১২। এমএস এক্সেস এর কয়েকটি ডেটা টাইপের নাম লেখ।

উত্তর: ক) টেক্সট, খ) নাম্বার, গ) কারেন্সী, ঘ) ডেট টাইম, ঙ) OLE, চ) অটো নাম্বার, ছ) ম্যামো ইত্যাদি।

১৩। এক্সেস এ ফর্ম এর কাজ কি?

উত্তর: ডেটা বেজের টেবিলের মধ্যে ডাটা এন্টি করার আকর্ষনীয় পদ্ধতি।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর: 

০১। MS Access একটি……. program ।

      উত্তর: ডাটাবেজ

০২। Primary key -এর কাজ হলো……. ।

      উত্তর: ফিল্ড কে ইউনিক করা।

০৩। ……এর কাজে Query ব্যবহার করা হয় ।

      উত্তর: ডাটা অনুসন্ধানের।

০৪ । MS Access একটি ...... সফটওয়্যার ।

      উত্তর: ডাটাবেজ

০৫। MS Access – এ .....ধরনের ডাটা টাইপ পাওয়া যায়।

      উত্তর: ১০

০৬। Record হলো কতগুলো.......এর সমষ্টি।

      উত্তর: ফিল্ডের

০৭। Database - এ প্রথম তৈরি করতে হয়.......।

      উত্তর: টেবিল

০৮। SQL এর পূর্ণরূপ হলো ............।

      উত্তর: Structured Query Language

০৯। Data sort ...........প্রকার।

      উত্তর: দুই

১০। ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী........।

      উত্তর: Tool

১১। Accounting কাজে মূলত ..........প্যকেজ ব্যবহৃত হয়।

      উত্তর: এমএস এক্সেস।

১২। ....... কী এর সাহায্যে ডাটাবেজ এর সকল রেকর্ড কে আলাদা করা যায়।

      উত্তর: প্রাইমারী

১৩। কুয়েরীর কাজ হলো ডাটাবেজ থেকে ....... অনুসারে ডেটা প্রদর্শন করা।

      উত্তর: শর্ত

  বাক্যটি সত্য হলে ‘স’ মিথ্যা হলে ‘মি’ লেখ:

০১। ফিল্ডের সমষ্টি হচ্ছে রেকর্ড।

      উত্তর: সত্য

০২। Module – এর কাজ নতুন Program তৈরি করা।

      উত্তর: মিথ্যা

০৩। Report design উইন্ডোতে ব্যান্ড সংখ্যা ৩ টি।

      উত্তর: সত্য

০৪। যে কোনো ডাটাকে দু’ ভাবে Sort করা যায় ।

      উত্তর: সত্য

০৫। MS Access একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।

      উত্তর: মিথ্যা

০৬। Report – এর কাজ হলো File কে প্রদর্শন করা।

      উত্তর: মিথ্যা

০৭। কতগুলো সম্পর্কযুক্ত – Record এর সমষ্টিই হলো Table

      উত্তর: সত্য

০৮। MS Access এ Grammar চেক করা যায় না।

      উত্তর: সত্য

০৯। MS – Excel একটি Database প্যাকেজ প্রোগ্রাম।

      উত্তর: সত্য

১০। এক্সেস দিয়ে নতুন ডাটাবেজ তৈরি করা যায়।

      উত্তর: সত্য

১১। ব্যাপক কোন তথ্য থেকে বিশেষ কোন রেকর্ডকে খুজে বের করাকে কুয়েরী বলে।

      উত্তর: সত্য

১২। ডাটাবেজের ক্ষেত্রে কতগুলো রেকর্ডকে একত্রে ফাইল বলা হয়।

      উত্তর: সত্য

১৩। ওয়ান টু মেনি একটি ডাটাবেজ রিলেশনশিপের নাম।

      উত্তর: সত্য

  সঠিক উত্তরটিতে টিক (∙) চিহ্ন দাও:

০১। MS  Access এর print file  কে কী বলা হয়?

ক) Form file                     খ) Report file

গ) Query file                    ঘ) Table

      উত্তর: খ) Report file

০২। ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়

ক) File                                খ) Record

গ) Field                              ঘ) Table

      উত্তর: খ) Record

০৩। কোনটি  Database program?a

ক) Word Perfect  খ) MS Excel

গ) MS Access        ঘ) MS PowerPoint

      উত্তর: গ) MS Access

০৪। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি

Character ব্যবহৃত হয়?

ক) 40 টি                               খ) 32 টি

গ) 21টি                                ঘ) 64 টি

      উত্তর: ঘ) 64 টি

০৫। MS Access টেবিল ইমেজ সংযোজনের ডাটা টাইপ হচ্ছে –

ক) Text                              খ) Currency

গ) OLE                               ঘ) Memo

      উত্তর: গ) OLE

০৬। রহিমের জন্ম তারিখ ২৪ শে অক্টবোর , ২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে –

ক) Text type                    খ) Numeric type

গ) Date time type          ঘ) OLE type

      উত্তর: গ) Date time type

০৭। ছবি, টেক্সট ,গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Object

টি ব্যবহৃত হয়?

ক)  Hyperlink                  খ) OLE

গ) Text                               ঘ)  Ctrl/ No.

      উত্তর: খ) OLE

০৮। ডাটাবেজ টেবিলে Primary key নির্ধারণ করা হয় ।

ক) Relation সৃষ্টির জন্য       

খ) Table তৈরির জন্য

গ) Design করার জন্য           

ঘ) Table import করার জন্য

      উত্তর: ক) Relation সৃষ্টির জন্য

০৯। ডাটাবেজ ফাইলের Extension কোনটি ?

ক) .db                                 খ) .dbf

গ) .mdb                              ঘ) .mdbf

      উত্তর:

১০। Primary Key  কোথায় ব্যবহৃত হয়?

ক) MS Word                    খ) MS Access

গ) Google                          ঘ) MS Excel

      উত্তর: খ) MS Access

 

No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন